বেলদায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২
দি নিউজ লায়ন; রবিবার ৬০ নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ এর ঘটনা ঘটে।যার ফলে আহত হয় ২জন।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে রানওয়ের জন্য বাখরাবাদ জাতীয় সড়কের বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫ কিমি রাস্তা নির্মাণের কাজ চলছে। সে কারণে জাতীয় সড়কের এক রাস্তায় চলাচল করছে সমস্ত যানবাহন।
এমতাবস্থায় এদিন সকালে বেলদা থেকে খড়গপুর গামী একটি দ্রুত গতির লরির সঙ্গে খড়গপুর থেকে বেলদাগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই ঘটনায় আহত হয় ২টি গাড়ির ২জন । আর এই ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেয় পাশাপাশি আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনার পর জাতীয় সড়কে কয়েক ঘন্টা ধরে ব্যপক যানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লরি ২ টিকে সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করার চেষ্টা করে ।

Post a Comment